Wednesday, April 3, 2013
Tuesday, April 2, 2013
বেহায়া ছায়া
আমার চলার পথের প্রতিটা পায়ের ছাপের ছায়াসঙ্গী তুমি তুমি তুমি| ইস্স্স কি বেহায়া ছায়া!! খালি আমার পিছে পিছে আসে| ডাকলেও আসে না ডাকলেও সে আসে|
-অপরিচিত মানবী
০৪/০৩/১৩
-অপরিচিত মানবী
০৪/০৩/১৩
অদৃশ্য মানব
তার নাম অদৃশ্য মানব
সে চুপ করে সুখ খুঁজে নিজের মধ্যেই,
কখনো দেখতে চায়না কি করে সকাল ভোর হয় ;
দেখতে চায়না কি করে পাশ ফেরে পথ
আর পথ কি করে ঘুমের মাঝে সূর্য ছায়া ধরে রাখে||
সে স্পর্শ করে সমস্ত পূর্বাভাস
সমস্ত ঘাসের ভেতর ঘাস হয়ে সে বেঁচে থাকতে চায়
আমি ঢুকে পড়ি তার হৃতপিন্ডের ভেতর
আবার তার শ্বাস-প্রশ্বাস হয়ে বের হয়ে আসি
আমাকে ছুঁতে পারেনা তার কোনো অছুত||
আমি তার ভেতরে তার সত্বা হয়ে ছড়িয়ে থাকি
তার শরীরে যে আয়না আছে
তাতে চোখ রাখলেই সে আমায় দেখে
আর আমি তার দ্বিতীয় আমি
আমি কি আমি তা নিয়ে ভাবতেই দেখি
আমি তার শরীরের প্রতিটি অঙ্গ প্রতঙ্গ
আমি তার গোপন ঈর্ষাকাতুর গভীর শরীরজোছনা
-অপরিচিত মানবী
সে চুপ করে সুখ খুঁজে নিজের মধ্যেই,
কখনো দেখতে চায়না কি করে সকাল ভোর হয় ;
দেখতে চায়না কি করে পাশ ফেরে পথ
আর পথ কি করে ঘুমের মাঝে সূর্য ছায়া ধরে রাখে||
সে স্পর্শ করে সমস্ত পূর্বাভাস
সমস্ত ঘাসের ভেতর ঘাস হয়ে সে বেঁচে থাকতে চায়
আমি ঢুকে পড়ি তার হৃতপিন্ডের ভেতর
আবার তার শ্বাস-প্রশ্বাস হয়ে বের হয়ে আসি
আমাকে ছুঁতে পারেনা তার কোনো অছুত||
আমি তার ভেতরে তার সত্বা হয়ে ছড়িয়ে থাকি
তার শরীরে যে আয়না আছে
তাতে চোখ রাখলেই সে আমায় দেখে
আর আমি তার দ্বিতীয় আমি
আমি কি আমি তা নিয়ে ভাবতেই দেখি
আমি তার শরীরের প্রতিটি অঙ্গ প্রতঙ্গ
আমি তার গোপন ঈর্ষাকাতুর গভীর শরীরজোছনা
-অপরিচিত মানবী
সূর্যাস্তের ডুবে যাওয়া
রোদের ভেতরে ঘোরে একটা বিন্দু
বারান্দার এক চিলতে জায়গায় তার কিছুটা প্রাপ্তি দখল
আকাশের সাথে ভেসে আসে আরেক নতুন জীবন
সবকিছুর ওপর এক নীলরং ঘুর্নিপাক খায়
আর আমি এককোনে রেলিঙ্গের গা ঘেষে
বিখ্যাত সূর্যাস্তের ডুবে যাওয়া দেখি||
-অপরিচিত মানবী
বারান্দার এক চিলতে জায়গায় তার কিছুটা প্রাপ্তি দখল
আকাশের সাথে ভেসে আসে আরেক নতুন জীবন
সবকিছুর ওপর এক নীলরং ঘুর্নিপাক খায়
আর আমি এককোনে রেলিঙ্গের গা ঘেষে
বিখ্যাত সূর্যাস্তের ডুবে যাওয়া দেখি||
-অপরিচিত মানবী
দূর থেকে
দূর থেকে একটু উষ্ণতা দিয়েও মরা গাছে যৌবন ফিরিয়ে আনা যায়।
-অপরিচিত মানবী
-অপরিচিত মানবী
সীমা থেকে অসীমে
দুনিয়াটা হচ্ছে গোল যেভাবেই সে ঘুরেনা কেন মিলবে
একই বিন্দুতে এসে| মেঘে মেঘে জলকণা জমবে, বৃষ্টি নামবে| সব সময়ের খেলা|
সময় যে অনন্ত মহাকাল তাও মুহূর্তে দিয়ে গাঁথা। জীবনের এক একটি কণা গেঁথে
গেঁথে জন্ম নেয় সেকেন্ড,মিনিট, আর ঘন্টা। জন্ম নেয় দিন, মাস আর বছরের। ছোট
এক খণ্ড থেকে অখন্ডের। সীমা থেকে অসীমের অন্তবিহীন এ যাত্রায় প্রতি
ধূলিকণায় আমারই অস্তিত্ব, আমি নিজেই তার কণামাত্র।
-অপরিচিত মানবী
-অপরিচিত মানবী
Subscribe to:
Posts (Atom)
