শুধু তোমার জন্য ঘটেছে সহস্র খুনীর মৃত্যু,
তোমার জন্য হয়েছে হাজার কবিতা, ইতিহাস আর অনুগল্পের জন্ম। আজ তুমি বড্ড
অবুঝ হয়ে উঠে ছিলে। গতকাল রাতে আমায় বুঝিয়ে দিলে কি নেশা তোমার
প্রেমের-তুমি ধীরে ধীরে আমার ভেতর ঢুকিয়ে দিলে তোমার কাল নেশা। এ নেশা যেন
মৃত্যুর নেশা। কতোগুলো বৈশাখেও না মরে বেঁচে থাকা। একটা শান্তির ঘুম আজও
আমার একটা অসমাপ্ত ছবি।একটা কথা রাখবে? আর দিও না ওরকম নেশা-তোমার ছোঁয়ায়
যদি কখনো বদলে যায় আমার জীবন? তুমিতো দেবতা নও শুধুই আমার প্রেমিক
পুরুষ।বাঘবন্ধী নিয়মে বাঁধা এ হাত দুটো ছুঁয়ে যাবে করে দিবো আমি পূর্ণ
সমর্পণ। আমার কালো রাত শেষ শুরু হলো নতুন প্রেমের সকাল।
-অপরিচিত মানবী
-অপরিচিত মানবী
Enter your comment...জীবন বড় অসহায়
ReplyDelete