Monday, April 8, 2013

তোমার চোখে

সবার চোখের আড়ালে, কেউ ফিসফিসিয়ে বলে-" কোন কাননের ফুল তুমি কোন গগনের তারার মতো; তোমার চোখে চাঁদ উঠে মুচকি হেসে।
 

-অপরিচিত মানবী

আবার তুমি

কাউকে আবার কোনদিন ভালোবেসে ভালবাসার অযাচিত অধ্যায় রচনা করতে পারবে কি কেউ ? দূর হতে বহু দুরে সাত সমুদ্র পেড়িয়ে? তাহলে এস দেখি তোমার সাহস কতো? দেখি আবার তুমি অদ্ভুত এক রোমাঞ্চ জাগাও কিনা সুকান্তের মত দুর্ভিক্ষের স্রোতে।
 

-অপরিচিত মানবী

আমি হয়ত আবার লিখব

আমি হয়ত আবার লিখব আমার
ছন্দ ছোয়া শেষ প্রচ্ছদের লেখা
তুমি লিখে দিও ক্ষুদ্র আমার পুস্তকটির নাম
নিরাশা অথবা যা ছিলো আমার স্বপ্নে দেখা।
 

-অপরিচিত মানবী

নিজের মনকে

আমাদের নিজের মনকে সময় দিতে হবে। আর তখনি আবেগ প্রবণ হয়ে নিজেকে বিষণ্ণতার অন্ধকারে ঠেলে দেবার ব্যাপারটা মিলিয়ে যাবে জীবন হতে। নিজেকে মনে হবে অনেক বেশি আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত।
 

-অপরিচিত মানবী

বরষা অতীত

আমার দিন পুড়ে যায় রোদ্র ভবিষ্যতে
বেহায়া বরষা অতীত স্মরণে ঠিক তখনি নেমে আসে।
 

-অপরিচিত মানবী 

Thursday, April 4, 2013

সময়ের বিন্দুতে

সময়ের বিন্দুতে নতুন নতুন অভিজ্ঞতার মাঝে ধুঁকে ধুঁকে বড় হওয়াই মাঝে মাঝে এক অস্থির আত্মতৃপ্তি এনে দেয়।
-অপরিচিত মানবী
০৪/০৩/১৩

Wednesday, April 3, 2013

তারপর মন ভাঙা সব

একদিন সব নিরূর্থক মনে হবে, তারপর সব মন ভাঙা কাহিনী ম্লান হয়ে অমাবস্যার রাতের অন্ধকারে মিশে যাবে| একদিন মনে পড়বে আমি আর তুমি বেডরুমের অর্কিডের টবে কতটা জীবন্ত ছিলাম|

-অপরিচিত মানবী