Friday, April 12, 2013

শুধু একবার

শুধু একবার আমাকে এক ঝলক আলো দাও
এক নদী জোছনা দাও
স্বপ্ন দাও এক মুঠো
আর সোনামুখী সুঁইয়ের প্রান্তে
গেঁথে দাও রূপোলী সুতো
আমি তোমার সঙ্গে যাবো
পাড়ি দিব অথৈ নদী
হবো না কখনো ভীত
সোনামুখী সুঁইয়ের প্রান্তে
গাঁথো যদি ভালোবাসার সুতো|
 

-অপরিচিত মানবী
০৮/১২/১২

No comments:

Post a Comment