হাজার মানুষের ভীড়ে থেকেও মানুষ খুঁজে ফেরি আমি। আমার এ একা একা দীর্ঘ পথ
চলা, জীবনানন্দের সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। আর আশার
নিঃস্বতায় স্মৃতি জাগানিয়া শৈশব এসে নিয়ে যায় মেঘ ভ্রমণে। সেখানে ছেলেবেলা
ঘুরে ঘুরে উরে বেড়ায় রঙ্গীন প্রজাপতি হয়ে। কখনোবা বিষণ্ণ দুপুরের
বেলাশেষের সূর্যাস্তের মতো বিদায় নেয় সমুদ্রে। স্কুলের উঠোনটা আজকাল ঝরা
পাতায় জমাট বেঁধে আছে । সেখানে কখনো কখনো
ঠান্ডা বাতাস বয়ে যায়, আবার মাঝেমাঝে বৃষ্টিও। ঝুমবৃষ্টি ঝরে পড়ে রাত ভর।
আমার আমি কে আর সেই ছেলেবেলায় ফিরিয়ে নিতে পারিনা। বিচ্ছিরি বাস্তবতার মাঝে
পোড়ে এ মন।
এখন আমি অনেক বড়। একা চলি একা ফিরি। এই শহরে খালি পায়ে একা চলি একা হেঁটে যাই, পরিচিত কারো মুখ খুঁজি। ভাবি, হৃদ্যতার বোধে কেউ হয়তো হাত বাড়িয়ে দিয়ে বলবে, আরে তুমি নন্দিনী? পরিচিত শহরে আমি নিঃসঙ্গ হাঁটতে থাকি। আমার ভীষন চেনা পথে হেঁটে হেঁটে বন্ধ খাঁচার মতোন শাদা দালানগুলো দেখি, শহরের পুকুরগুলো ভরাট করে তৈরি করা ঘিঞ্জি মানববসতি দেখি। নক্ষত্রহীন আকাশ দেখি। আবিষ্কার করি, এ আসলে আমারই অবহেলিত আকাশ। আমি নিজেই বদলে গেছি।আমার শেকড় অবশিষ্ট নেই খুব বেশি। অনেক দিন ভেবেছি স্মৃতিদের আমি মুছে দিতে চাই কোনওভাবে। চেনা শহরের ভীনদেশী আকাশে নতুন স্বপ্নের পেছনে আমিও ছুটতে চাই। বাঁচতে চাই এক নতুন নিয়মে।
আমি বেঁচে থাকি আর বেঁচে থকবো এক নির্লজ্জের মতো। আগামীকাল , আগামী মাস কিংবা আগামী বহুবছরও হয়তো বেঁচে থাকবো। ভেবে পাই না, আসলে কী করা উচিত। আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে উঠি, আমি তুচ্ছ থেকে তুচ্ছতর হয়ে যাই। আমার কানে বাজে সেই গান
- যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে?
-অপরিচিত মানবী
০৫/২০/১৩

No comments:
Post a Comment