Wednesday, March 27, 2013

স্বপ্নের লাশ পিঠে নিয়ে

সব ইচ্ছেরা প্রতিদিন আমাকে জড়িয়ে ধরে
জমিয়ে রাখা কিছু স্বপ্নের ফোঁটা
কেবল একটা জীবনের জন্য যথেষ্ট নয়,
যথেষ্ট নয় আমার বেঁচে থাকা, বেঁচে থাকার স্বপ্ন
আমার এত কান্না কোথায় ঢাকবে জীবন?
স্বপ্নদের খুন করেছিলো যে
সেই ঘাতক শাস্তির ভয়ে লুকিয়েছে|
সেইসব স্বপ্নের সাজি
ছড়িয়ে দিলাম উজাড় করে তোমার আঁচল
শেষে তুমিও?
দেখ আজ আমি পথ হেটে যাই তোমারই আঙিনা ধরে,
রোজ রোজ আমার স্বপ্নরা মরে যায়
স্বপ্ন,
সেই সব প্রতিটা স্বপ্ন
যেসব স্বপ্নগুলো এক একটা জীবনের মতো দামি|
সেইসব স্বপ্নদের বাঁচাতে
কতবার কত কোটি নরকের দরজা খুলেছি আমি,
কতবার মাথা নিচু করে পরাজয় স্বীকার করেছি ,
তবু কেন?
কেন তুমি গলা টিপে খুন করো আমার স্বপ্নদের?
আমি জানি
স্বপ্নের লাশ পিঠে নিয়ে ঘুরতে ঘুরতে জীবন ফুরিয়ে আসে,
আশা এটুকুই
যদি ব্যবহারযোগ্য কিছু ভালোবাসাটাসা পাওয়া যায়
আরো কিছু কিছু স্বপ্নের বিনিময়ে ;
জীবন তো বড় ছোট,তোমার নিষ্ঠুরতার কাছে সে নেহাতই নগন্য,
এতো রক্তে স্নান করেও
সত্যি বলো তো,
হে ঈশ্বর, তোমার শাস্তি হয় না?
 

-অপরিচিত মানবী

No comments:

Post a Comment