ঝির ঝির শব্দে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে।
চারপাশ নিস্তব্দ| নিশুতি রাত মনে হচ্ছে| মাত্র ১০টা বেজে ২৭ মিনিট| ঝি ঝি
পোকার মতই একটানা অবিরাম বেজে চলেছে বৃষ্টির জলতান| বৃষ্টির সাথে মিলে গেছে
ঝিঝির ডাক সেই সঙ্গে তার মৌনবিলাস| কোথাও সমাপতনের মতো করে দু'একটা ইটের
দেওয়াল ধ্বসে পড়ে,আবার টিনের ছাদে টুপটাপ বৃষ্টির শব্দ এসব কান পেতে শোনা
হয়না কতদিন| ঝির ঝির বৃষ্টিতে চুলের পনিতেলের ফাঁকে ফাঁকে আশ্রয় নিয়েছে
অলস বৃষ্টির ফোটা, মুছতেও ইচ্ছে হচ্ছে না
এখন| বাস পেতেই চড়ে বসলাম| বৃষ্টির ফোটায় যখন জল রং আলো পরে চোখ দুটো ঝাপসা
হয়ে আসে তখনি চলে যাই কোনো অচীন নগরে| যেখানে আমি আর বৃষ্টি বেচে ছিলাম গত
কিছু বছর| বন্ধু তোর শহরে যদি এবার বৃষ্টি না হয় আমাকে জানান দিস, রংয়ের
হিসাব ভুলে ধার দিয়ে দেবো আমার পনিটেলে জমা থাকা বৃষ্টি্র ফোটাগুলো সেটুকু
দিয়ে চালিয়ে নিস তোর মনোবিলাস|
বৃষ্টি তোকে আজ ভীষণ মনে পড়ছে| ক্যামন আছিস তুই?
-অপরিচিত মানবী
বৃষ্টি তোকে আজ ভীষণ মনে পড়ছে| ক্যামন আছিস তুই?
-অপরিচিত মানবী
No comments:
Post a Comment