যখন কুয়াশায় জ্যোৎস্নার মত অবোধ্য আলোর ছুটোছুটি
ঠিক তখনি একটি নিদ্রিতা নদী হঠাৎ স্রোতস্বিনী হয়ে উঠল
উন্মুক্ত হলো তার ছন্দ দুয়ার আহ প্রবহণ,
কী যে তীব্রতা তার|
শোনো অতন্দ্রিত,
সেদিন তুমিও ঘুমিয়ে ছিলে
একান্নবর্তী হয়ে ছিলাম আমরা শোক-সুখ ঘরে
- জেগেছিলে
তোমার মাতাল ঘুমের পরে চোখের পাতারা খুলে এসেছিল একসময়|
তোমার ঘুমের গভীরে দেখেছি একহাজার একটি আরব্য রজনী
তখনি ইচ্ছামৃত্যু থেকে জেগেছিলে যেই দিন-
মনে হলো তুমি এক রক্তকরবীর বৃক্ষশরীরে জড়ানো গুল্মলতা|
ঝিরি ঝিরি বৃষ্টি উষ্ণ শরীর
ঝরে পড়ে একে একে মধুতৃণের পাতায়
তুমি হরিৎ রোশনী মেখে জেগেছিলে
এক নিমিষে মুছে নিয়েছিলে সব নৈঃশব্দ্যের পরিচয়|
-অপরিচিত মানবী

No comments:
Post a Comment