Monday, March 25, 2013

তুমি পাখি হয়ে এসো উড়ে

ভালবাসায় তুমি যদি পারো আমার অতীতকে পরাজিত করতে
তবে আপত্তি কি তোমার বুকে থাকতে
তোমাকে ভালবাসতে
আমিও তোমাকে ভুলিয়ে দেব
পৃথিবীর সব নোংরা কঠিন পথে পা বারবার রাস্তাগুলো
তুমি শুধু গভীরতা মেখে দিয়ে যাও আমার ঘুমে
আমি তুমি যুগল নিঃশ্বাসে নিঃশ্বাসে
পার করে দিব আমাদের প্রেম জীবন।
আমি ভুলে যাব আমার সেই মিথ্যা দিকভ্রান্তি
সাদামাটা আকাশে যার ছিল অবিরাম ছুটাছুটি।
তিনরাস্তার ধুলি পড়া পথে তুমি আমার বিচরণ দেখোনি
দেখনি নিভে যাওয়া সারি সারি সব মোমবাতির শিখাগুলো
আমার শৈশবের সব মরা কাঠগোলাপ গুলো
তুমি পাখি হয়ে এসো উড়ে যাওয়া সব পালক নিয়ে
আমি আবার উঠে দাড়াই আবার গড়ে উঠি অনুবাদের রেখায় ..

-অপরিচিত মানবী

No comments:

Post a Comment