Saturday, March 30, 2013

আমরা দুজন

ভালোলাগার কথা জানিয়ে তুমি লিখেছিলে
-একবার ভালোবেসেই দেখো
আমি বলেছিলাম ভয় হয়
কিসের ভয়?
হারিয়ে যাবার ভয়,
যদি কখনো কোনো মেলায় গিয়ে
হঠাত পাশ ফিরে দেখি তুমি নেই
তোমাকে যদি খুঁজে না পাই আর
তুমি হেসে বললে
-তুমি শুধু একবার এই বিশ্বাসকে ছুঁয়ে দেখো||

বোকা বিশ্বাসে আমার জীবন
আমি আবার হারিয়ে ফেলি
জীবন ছুড়ে দেই আরেকবার তোমার দিকে
বুঝি এ জীবন আমার নয় তোমার
তুমি বললে-দু'হাতে হাতকড়া বেধে দিলাম|
আমি মুচকি হেসে হাত বাড়িয়ে
আরেকবার জড়িয়ে ধরি
তার হাতের শেষ অস্থি||

তেষ্টা নিয়ে দুপুর রোদে হাটতে থাকি
আনন্দ আর জীবন হাটে পাশেপাশে|
আবার শীতের ভোরের রোদে
চারটে পা অবশ হয়ে আসে
আমি যাবো মেলার দিকে-সূর্যের হাত ধরে
সূর্য লুকায় মেঘে
আড়াল থেকে লুকিয়ে বলে,
তুমি কাদা জলের মেয়ে
আমি ভয়ে প্রশ্ন করি- তুমি পারো? এমন পারো?
হঠাৎ দেখি আকাশে জ্বলছে এক তপ্ত রোদ
আমরা দুজন; প্রতিবেশী ছিলাম আমরা
বিশ্বাসের এক ঘর চলে গেছে এপাড়া ছেড়ে
আমি পড়ে থাকি এক কোণে পান্থতীর্থে||

-অপরিচিত মানবী

No comments:

Post a Comment