ভোরের কুয়াশায়, প্রখর দুপুরের রোদের তীব্রতায়,
পড়ন্ত বিকেলে পাখিদের কিঁচির মিঁচির ডাকা সন্ধ্যায় চাঁদের আলোয় আলোকিত
জোৎস্না রাতে আবার প্রবল বৃষ্টিতে, আজও তোমার অভাব অনুভব করি। গভীর রাতে
ঘুম ভেঙ্গে যায় শুধু তোমায় মনে করে। খালি পায়ে জুতো গলিয়ে শুকনো
পাতাগুলো মাড়িয়ে যেতে থাকি আর ভাবি আমি যেভাবে তোমায় ভাবছি তুমিও কি
ভাবছো আমায় নিয়ে ? রাতের গভীরতা আরো বাড়ে, রাতের মায়া ছেড়ে ভোরের আলো
বেড়িয়ে আসে, মেঘেদেরও ক্লান্তি এল । আকাশ আবার নীল হল ।আমার দিনগুলো এভাবেই একের পর এক কেটে যায়।
শুধু নিকষ কালো অন্ধকারে ঢেকে রইল আমার চন্দ্রাহত পৃথিবী ।এই যে এই পানকৌড়ির মত আঁধারে ডুবে মনে পড়ল তোমায় এই দোল পূর্ণিমার ভরা জোছনা রাতে।রাতের আকাশে অর্ধচন্দ্র দেখে তাকিয়ে থাকি আমি বহুদিন হয় জেগে উঠে না আর আমার ভেতর আমার আমি । যেখানে রাত জাগে কিছু বিষাক্ত পোকামাকড়দের সঙ্গে এক ডাহুক ঘুম ডানার সঙ্গ বুনে। ঘোর জোছনায় মাখা পাকা ধান ক্ষেতে ভেজা কুয়াশারা লুকোচুরি খেলা, সেখনে আমার পুনঃ জন্মের শবদেহ।
-অপরিচিত মানবী

No comments:
Post a Comment