Thursday, March 28, 2013

পথ চেয়ে বসে আছি

পথ চেয়ে বসে আছি
তোমার ঘুম ভাঙ্গবে বলে
অপেক্ষার প্রহর গুনছি
তুমি উঠবে বলে।|

তুমি জাগবে বলে
আকাশও আজ জড়িয়েছে গায়ে নীল শাড়ি
তুমি জাগবে বলে
পাখি গুলোও দিচ্ছে আজ দূর আকাশটা পাড়ি||

তুমি আসবে বলে
দক্ষিনা বাতাস বইছে আজ
তুমি আসবে বলে
শুভ্র চাদের হাটে হাজার তারার রুপালী সাজ||

-অপরিচিত মানবী

4 comments: