Friday, March 22, 2013

এলোমেলো ভাবনা

রংহীন মায়াবী পর্দা ঝুলিয়ে রেখে
সব কটি জানালার শিকে আঙ্গুলের স্পর্শ রেখে
নীরবে চলে যাবো একদিন।
সে কাঁদবে পেছনে জানাশোনা অলিগলিতে
বৃষ্টির রিমঝিম শব্দে ঝড় তুলবে নীলাকাশ।
এখনো আর সময় নেই মনের জানালা খুলে
কোনো অন্ধ দেবতার চরণে
এলোমেলো ভাবনাগুলো ছড়িয়ে দেবার
দুজনে মিলে শ্বেত পায়রাদের দল বেধে উড়ে যাওয়া দেখা।
রংয়ের মানুষ, তুমি আমার বিদায় নেবার আগে
মেখে নাও অন্তরে মুঠো মুঠো প্রেম।
হঠাৎ একদিন চলে যাবো নিতান্ত একা
মুখরিত বাতায়নকে সোনালী সানগ্লাস পরিয়ে
কবিতার পান্ডুলিপিগুলো আর শখের ডেক্সটপটা
এবং অনাদরে থাকবে পড়ে প্রিয়মুখ
তোমরা, তুমি আরো সবাই।

-অপরিচিত মানবী

4 comments: